এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে পবিত্র কোরআনের শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি আশ্বাস দিয়ে বলেন, কোরআনের আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে বর্তমান সরকার কওমি মাদ্রাসাসমূহকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
মঙ্গলবার (৪ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে বলেন, “আমি নিজেকে মন্ত্রী মনে করি না, আমি জনগণের একজন কর্মচারী মাত্র। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, জনগণের সেই নির্দেশ পালন করাই আমার মূল লক্ষ্য। আমাদের ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, পবিত্র কোরআনের বিধান ও শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। যারা দেশের অমঙ্গল ও ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের সঠিক পথ (হেদায়েত) দান করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার আধুনিকায়নে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে সারা দেশ থেকে আসা সেরা ১০ জন হাফেজ ও ক্বারীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম-ওলামা এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।