এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে শহরের অম্বিকাপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক পৌর কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগরের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ এবং কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা অম্বিকাপুর এলাকায় একটি রেলওয়ে ব্রিজ নির্মাণ, পুরাতন ভূমি অফিস সংস্কার এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ অম্বিকাপুরসহ ১০নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।