এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ নেই। ক্ষমতাচ্যুত হওয়ার পরও তিনি বিদেশ থেকে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
আজ রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘মায়ের ডাক’ শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা এখনো দেশবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত। তিনি যে নির্মম অপরাধ করেছেন, তার জন্য কোনো অনুশোচনা না করে উল্টো রাজনৈতিক ষড়যন্ত্রের জাল বুনছেন, যা অত্যন্ত অমানবিক।”
অনুষ্ঠানে বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী। তিনি বলেন, “গুম হওয়া পরিবারের অসহায় সন্তানরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত ভাতার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হবে।”
প্রামাণ্য চলচ্চিত্রের নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রে গুমের ভয়াবহতা এবং ভুক্তভোগী পরিবারগুলোর অমানবিক দুঃখ-কষ্ট এমনভাবে ফুটিয়ে তুলতে হবে, যাতে তা দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে নাড়া দেয়।
অনুষ্ঠানে গুম হওয়া পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।