এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
মামলার আবেদনের প্রেক্ষিতে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বিবাদী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে পরাজয়ের পর থেকেই তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে মির্জা আব্বাসকে নিয়ে কুরুচিপূর্ণ, মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করছেন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মির্জা আব্বাসের দীর্ঘদিনের অর্জিত সম্মান ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
প্রসঙ্গত, গত জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে তার করা বিভিন্ন মন্তব্য সেসময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এই আইনি পদক্ষেপের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর সেই বিতর্কিত কর্মকাণ্ডের বিচার চাইলেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।