প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্কঃ
২৭ জুলাই, ২০২৬ ২:১০ পিএম
শেয়ার করুন:
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম নিউ ইয়র্ক সফর। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইতোমধ্যে প্রধান সরকারের এই উচ্চপর্যায়ের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। 

অধিবেশনের বিশেষ তাৎপর্য  
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার অধিবেশনে সভাপতিত্ব করবেন সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

অন্যান্য কর্মসূচি ও সাইডলাইন বৈঠক 
অধিবেশনে মূল ভাষণের পাশাপাশি বহুমাত্রিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত ঐতিহ্যবাহী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। সফরের ফাকে বিশ্বনেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

সংক্ষিপ্ত সফর ও সীমিত সফরসঙ্গী  
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরটি হবে অত্যন্ত সংক্ষিপ্ত ও ব্যয়সংকোচনমূলক। নিউ ইয়র্কে তিনি মাত্র ৪ থেকে ৫ দিন অবস্থান করবেন এবং আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরসঙ্গীর সংখ্যাও সীমিত রাখা হয়েছে, যা কোনোভাবেই ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।