এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে আট নারী বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে ইরান। বুধবার এক বক্তব্যে ট্রাম্প নিজেই এই দাবি করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম শাফাক নিউজ। এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যকার সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনার জন্য একটি 'ইতিবাচক সূচনা' হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।
শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবারের ওই বক্তব্যে ট্রাম্প জানান, মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়া এই আট নারীর মধ্যে চারজনকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। আর বাকি চারজনকে মাত্র এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। নিজের আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প।
এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ওই আট নারী বিক্ষোভকারীর ছবি শেয়ার করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, কোনোভাবেই যেন এই নারীদের কোনো ক্ষতি করা না হয়।
এদিকে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিলের পরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কূটনৈতিক আলোচনায় এখনো স্থবিরতা বিরাজ করছে।
জানা গেছে, দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকা, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ এবং ওয়াশিংটনের শর্তগুলোকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থেকেছে ইরান। এর মধ্যেই ট্রাম্পের অনুরোধে নারীদের মৃত্যুদণ্ড স্থগিতের ঘটনা দুই দেশের বৈরী সম্পর্কে কিছুটা হলেও বরফ গলার ইঙ্গিত দিচ্ছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ভারত | ৭ জুন, ২০২৬
আইন আদালত | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।