এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাথৈ (৫) নামের এক শিশু পরলোকগমন করেছে। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরলোকগত তাথৈ আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় চিকিৎসক ডা. চঞ্চল বিশ্বাসের একমাত্র কন্যা। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। পরে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
কান্নাজড়িত কণ্ঠে তাথৈর বাবা ডা. চঞ্চল বিশ্বাস বলেন, “আমি প্রতিদিন অনেক রোগীকে সুস্থ করে তুলি, কিন্তু নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না,এই কষ্ট কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার সবকিছু যেন শেষ হয়ে গেল।
মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন,আমার মেয়েটা একটু আগেও আমার কোলে ছিল, এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে, কখনো ভাবিনি। আমার বুকটা শূন্য হয়ে গেল।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসের উদ্দিন টিটো আবেগঘন কণ্ঠে জানান,তাথৈ খুবই হাসিখুশি ও মিষ্টি স্বভাবের শিশু ছিল। প্রতিদিন হাসিমুখে ক্লাসে আসত। আজ তার খালি বেঞ্চটি আমাদের মনে করিয়ে দিচ্ছে—সে আর কোনোদিন ফিরবে না। একজন শিক্ষকের জন্য এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না।
এ মর্মান্তিক ঘটনায় পুরো আলফাডাঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি নিষ্পাপ শিশুর এমন আকস্মিক প্রয়াণে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, মাত্র একদিনের ব্যবধানে একটি শিশুর মৃত্যু সত্যিই মেনে নেওয়া কঠিন। এটি আমাদের জন্য বড় সতর্কবার্তা,ডায়রিয়ার মতো রোগকেও কখনো অবহেলা করা উচিত নয়।
এ ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী সবার কাছে প্রার্থনা ও সহমর্মিতা কামনা করেছেন।
ডিসেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।