এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবের ছেলে। তিনি চট্টগ্রামে ‘ইগলু’ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের আগে সাদ্দামের মেজো মামা আইয়ুব আবুধাবি থেকে দেশে ফেরেন। গতকাল বুধবার বিকেলে সাদ্দাম তাঁর বাইসাইকেলে চড়ে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে প্রবাসী মামার সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে রাত ৯টার দিকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে মধ্যরাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
নিহতের মামা মো. ইমাম আলী জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোনে জানান যে, একটি নির্মাণাধীন ব্রিজের নিচের খালে একটি মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সাদ্দামের মরদেহ শনাক্ত করেন। তাঁর দাবি, মরদেহের হাত, নাক ও কান রক্তাক্ত অবস্থায় ছিল।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদ্দামের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তাঁর মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তাঁর ব্যবহৃত সাইকেলটির সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।