এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. রিফাত হোসেন কুমিল্লা পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতে একটি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে একদল দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। এরপর কৌশলে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস ভেঙে তারা ঘরে প্রবেশ করে। ঘটনার সময় বাড়িতে কনস্টেবল রিফাতের মা ও ছোট বোন অবস্থান করছিলেন। কাচ ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে রিফাতের মা চিৎকার শুরু করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র প্রদর্শন করে তাদের হত্যার হুমকি দিয়ে জিম্মি করে ফেলে। পরে স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও শাড়ি-কাপড় লুট করে। পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী কনস্টেবল রিফাত হোসেন জানান, তার বোন বেড়াতে আসায় তার স্বর্ণালংকারও ঘরে ছিল। লুট হওয়া মালামালের মধ্যে সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ টাকা এবং মূল্যবান কাপড়চোপড় রয়েছে, যার মোট বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
এ বিষয়ে স্থানীয় লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ইমরান হোসেন রাকিব বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারে নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল ও সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।