এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
তদন্ত কমিটির প্রতিবেদনের বরাতে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৭ মে ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুবরণ করে। তদন্তে ওই সময় দায়িত্বরত কোনো চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
হাসপাতালের অবকাঠামো নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য মোটেও উপযুক্ত নয়।”
হাসপাতালের অনুমোদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হাসপাতালটির অনুমোদন ছিল। তবে রাজউকের প্রতিবেদনে দেখা গেছে, তারা পরবর্তী সময়ে ভবনটিতে অনেক পরিবর্তন এনেছে। রাজউক এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন দিয়েছে এবং তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৭ মে ভোর থেকে সকালের মধ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি জনমনে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ সচেতন মহল।
এপ্রিল ২০, ২০২৫
মে ১৭, ২০২৬
জুন ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ভারত | ২১ জুলাই, ২০২৬
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।