এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা অক্ষরে অক্ষরে পূরণ করে। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, "আমরা জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছি। এরই মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় এবং ইমাম-মোয়াজ্জিনদের কল্যাণে বিশেষ সম্মানীর ব্যবস্থা করেছে সরকার।"
বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, "গত ফ্যাসিবাদী শাসনামলে সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম ও মামলার শিকার হতে হতো। ২০২৪ সালে ছাত্র-জনতার এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ সেই স্বৈরাচারী শক্তিকে বিতাড়িত করেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বহু মানুষ রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।"
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "দেশকে স্বৈরাচারমুক্ত করা ছিল আমাদের প্রথম লক্ষ্য, আর এখনকার প্রধান কাজ হলো দেশ পুনর্গঠন করা। দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা থেকে দেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি।"
জনসভায় কুমিল্লার স্থানীয় দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, "কুমিল্লাকে বিভাগ করার বিষয়টি যদি সাধারণ মানুষের প্রাণের দাবি হয়ে থাকে, তবে অবশ্যই তা বাস্তবায়ন করা হবে। এছাড়া এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আমি খুব শীঘ্রই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব।"
পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ১৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৫ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।