এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ (বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম) সম্মেলনে অংশ নিয়ে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের কাউন্সিলের (সিসিপিআইটি) চেয়ারম্যান রেন হংবিন উপস্থিত ছিলেন।
সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে যাচ্ছি। এর মূল উদ্দেশ্য হলো চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা না করে স্থানীয়ভাবেই দ্রুত ও সরাসরি সেবা দেওয়া।”
বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে আগ্রহ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটিকে দ্রুততর করতে চাই। দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যেও কাজ চলছে, যাতে বিনিয়োগকারীরা শক্তিশালী আস্থা ও সুস্পষ্ট আইনি সুরক্ষা পান।”
প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের সুবিধার্থে ইতিমধ্যে শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা ‘বিডা’-তে একটি বিশেষায়িত ‘রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডেস্ক’ এবং খাতভিত্তিক সুযোগ-সুবিধা ও প্রক্রিয়াগুলো সহজে জানার জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে।
১৫ দিনে ব্যবসা শুরুর সুযোগ ও নতুন সুবিধা
বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও পরিকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সরকার এমন একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। এ ছাড়া সদ্য ঘোষিত জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল অবকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনা দেওয়া হয়েছে।”
ব্যবসায়িক পরিবেশের চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতনতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি বলব না যে আমাদের সবকিছুই নিখুঁত। তবে আমরা সমস্যাগুলো সম্পর্কে পুরোপুরি অবগত এবং সেগুলো নিরসনে কাজ করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত এগুলোর সমাধান নিশ্চিত করব।”
সবশেষে চীনা উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে আসুন এবং বিনিয়োগ করুন। আসুন, সমতার ভিত্তিতে প্রকৃত অংশীদারিত্বের মাধ্যমে আমরা একসঙ্গে সমৃদ্ধির দিকে এগিয়ে যাই।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
ঢাকা | ১১ আগস্ট, ২০২৬
পাবনা | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।