এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে ধানের শীষের প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রোয়াংছড়ি উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে এদিন সকাল সাড়ে ১০টা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। প্রচারণাকালে নেতাকর্মীরা আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে রোয়াংছড়ি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাবেদ রেজা বলেন, “দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে ধানের শীষের জয় অপরিহার্য। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।” তিনি সাচিংপ্রু জেরীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, বিএনপি নেতা জসীম উদ্দিন তুষার, লুসাইমং মারমা, মংহাইনু মারমাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
নির্বাচনী এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জুলাই ২৪, ২০২৬
নভেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।