এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল ৬১ পিস ইয়াবা ট্যাবলেট'সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রায়হান (৩২) আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।
আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১লা ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম এর দিকনির্দেশনায় এসআই রাকিবুল ইসলাম ও এসআই শাহজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ।
উপজেলার শুঁটকিগাছা এবাদ চেয়ারম্যানের ভাটা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে মো. রায়হান ডন (৩২) নামে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে তার দেহ তল্লাশিতে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জুন ২৬, ২০২৪
এপ্রিল ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।