এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯টি সিআর মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ মোজাফফর সরকার। তিনি ধামইরহাট উপজেলার চকযদু গ্রামের মৃত আঃ মান্নান সরকারের ছেলে বলে জানা গেছে, পুলিশ সূত্রে জানা গেছে, মোজাফফর সরকারের বিরুদ্ধে ৯টি সিআর মামলায় আদালতের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদার নেতৃত্বে, এএসআই রুহুল আমিন, এএসআই রায়হানুল'সহ একটি চৌকস টিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। ৮ মার্চ বিকেল ৩টার দিকে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা আরও জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ জয়ব্রত পাল স্যারের তত্ত্বাবধানে প্রযুক্তির ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করা হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
ডিসেম্বর ১৪, ২০২৪
আগস্ট ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।