এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পুরোনো সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করলে বর্তমান সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৫ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সরকার কোনো নিয়মতান্ত্রিক বা প্রচলিত উপায়ে ক্ষমতায় আসেনি। গণ-অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের জন্ম হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন করাই এই সরকারের প্রধান দায়িত্ব। পুরোনো সংবিধানের দোহাই দিয়ে যদি এই আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা হয়, তবে সরকারের বৈধতা সংকটে পড়বে।’
ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা একই মঞ্চে বসতে পেরেছি। জাতীয় সংসদে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই এবং অন্তর্বর্তী সরকারের সব জনবান্ধব আদেশ কার্যকর করতে চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সুবিধা নিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারাই আজ সংস্কারের বিষয়ে অনীহা দেখাচ্ছে। ইতিপূর্বেও অনেকে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, কিন্তু তাদের পরিণতি সুখকর হয়নি। সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ার ডাক দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা হলে আমরা জাতীয় সংসদের সামনে সমবেত হব। এছাড়া খুলনায় পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো ভারতীয় কয়লাবিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, শ্রীলঙ্কার মতো আমাদেরও দেশের স্বার্থ রক্ষায় আপসহীন হতে হবে।’
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুসহ ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।