এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক উল্টে গিয়ে মো. আজিজুল ইসলাম (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চন্দ্রঘোনা-বাঙালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫) বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাইখালীর কারিগর পাড়া এলাকার একটি পাহাড়ি উঁচু রাস্তায় ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজিজুল ইসলাম প্রাণ হারান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে ধারণা করা হচ্ছে।ওসি আরও জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।