এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহিম শেখ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতের ঘটনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত রহিম শেখ উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার পশ্চিমপাড়া এলাকার মৃত হাজের শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে চাচাতো ভাই আব্দুল খালেক শেখের কাছে তিন শতক বাড়ির জমি বিক্রি করেছিলেন রহিম। দীর্ঘদিন পর গত শনিবার জমিটি নামজারি করার জন্য খালেক রহিমের কাছে কিছু কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি চান। রহিম তাকে দুই–তিন দিন পরে কাগজ দেওয়ার কথা বললে খালেক ক্ষুব্ধ হয়ে সেদিনই বাড়ি থেকে চলে যান।
পরিবারের দাবি, সোমবার রাত ১০টার দিকে খালেক ও তার ভাতিজা আরিফ, বারিকসহ ১৩–১৪ জন লোক বাড়িতে এসে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যান রহিমকে। বাইরে নেওয়ার পর আবারো কাগজপত্র চাইলে রহিম তা দিতে না পারলে তারা লোহার শাবলসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। বাধা দিতে গেলে রহিমের বৃদ্ধ মা রবিজান বেওয়াকেও মারধর করা হয়। ভাতিজা রকিবুলও হামলায় আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত রহিমকে উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রহিম শেখের বড় বোন মরিয়ম বিবি মঙ্গলবার রাতে ভাতিজা আরিফ ও বারিকসহ নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে আসামি করে আত্রাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, “হত্যা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনো গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
জুলাই ১৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।