এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. হারুনুর রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গত শনিবার ২১শে ফেব্রয়ারি সকালে জয়পুরহাট র্যাবের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার জিধিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি জিধিরপুর গ্রামের বাসিন্দা।
র্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান জানান, ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার জন্য অবৈধভাবে ১৩ লাখ টাকা নেন এবং নিয়োগপত্র দেন হারুনুর রশিদ। চাকরিতে যোগ দিতে গিয়ে ওই প্রার্থী তাঁর নিয়োগপত্রটি ভুয়া জানতে পারেন। পরে ওই প্রার্থী জয়পুরহাটের র্যাব ক্যাম্পে অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে কয়েকটি ভুয়া নিয়োগপত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।
জুলাই ১৭, ২০২৬
জানু ২৬, ২০২৫
মার্চ ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।