এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে চরভদ্রাসন বাজারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোছাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। অভিযানে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ভেজাল কসমেটিকস উৎপাদন ও বিপণনের দায়ে মেসার্স সিনহা কসমেটিকসকে ৫০ হাজার টাকা এবং ভেজাল পণ্য ও শিশুখাদ্য বিক্রির অপরাধে সিরাজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাসান স্টোরকে ১ হাজার টাকা, লিটন স্টোরকে ২ হাজার টাকা এবং আমিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
মার্চ ১৬, ২০২৪
মার্চ ৮, ২০২৪
এপ্রিল ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।