এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে মো. আবীর হোসেন (৫৫) নামের এক পুলিশ পরিদর্শক প্রাণ হারিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকার একটি চারতলা ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার তিনি কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবীর হোসেনের চারতলা ভবনের ছাদে বিদ্যুতের কাজ করছিলেন ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫)। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে যান পুলিশ পরিদর্শক আবীর হোসেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বর্তমানে একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
ভারত | ৮ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।