এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে দিনব্যাপী দুই অধিবেশনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ শীর্ষক এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ১ হাজার ২০০ নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, পবিত্র আল-কুরআন ও শিক্ষামূলক উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি অনুষদভিত্তিক দুটি অধিবেশনে বিভক্ত ছিল। সকাল ১০টায় প্রথম অধিবেশনে প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। এতে শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
দুপুর ২টায় কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, শিক্ষা বিজ্ঞান অনুষদ এবং আইআইএস ও আইআইটি-র শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম, নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান মিয়াজী ও তাহফিমুল মারুফ।
প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল প্রাতিষ্ঠানিক সনদ অর্জনের জায়গা নয়; বরং নিজেকে দক্ষ, যোগ্য, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মোক্ষম সময়। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ দক্ষতা, ভাষা দক্ষতা এবং সময় ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।”
ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
সভাপতির বক্তব্যে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ক্যাম্পাসে ঐক্য ও ভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করেন।
নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, “স্বপ্নপূরণের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছি। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ছাত্রশিবিরের এমন চমৎকার আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ক্যারিয়ার বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা দেন। আলোচনা সভার পাশাপাশি ছিল ‘ফুনুন শিল্পীগোষ্ঠী’র মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে নবীন শিক্ষার্থীদের হাতে বাংলা অর্থসহ পবিত্র আল-কুরআন, নোটপ্যাড, কলম, চাবির রিংসহ বিশেষ উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অক্টোবর ৩০, ২০২৪
জুলাই ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।