এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মদ পান্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য শাহ মোহাম্মদ বক্তিয়ার, মো. সারোয়ার হোসেন মিয়া, সঞ্জয় কুমার গুপ্ত এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বাহাদুর সাজেদা আক্তারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা সভাপতিত্ব করেন রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক।
জনসভাকে ঘিরে রাজিহার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসায় ইউনিয়ন পরিষদ চত্বর জনসমুদ্রে পরিণত হয়। সভাস্থলে “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” এবং “জহির উদ্দিন স্বপন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—এমন শ্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে।
বক্তারা আগাম নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, “বিএনপিকে জয়ী করতে জনগণের ঐক্যই আমাদের শক্তি।” তারা শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে জনগণের সমর্থন ধরে রাখার আহ্বান জানান।
জুলাই ১৫, ২০২৬
এপ্রিল ২, ২০২৬
জানু ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
বরিশাল | ১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।