এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অতিদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২৩৮টি পরিবারকে এই সহায়তার আওতায় আনা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকালে বাকাল ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লিখন বনিক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কোনো দরিদ্র পরিবার যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত দুঃস্থদের মাঝেই এই চাল বিতরণ করা হবে।”
উদ্বোধনী দিনে বাকাল ইউনিয়নের ২ হাজার ২৯৮ জন কার্ডধারীর প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সুরেশ সরকার, ইউনিয়ন পরিষদের সচিব সুবর্ণা মন্ডল, হিসাব সহকারী নাইম ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যগণ।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়নভিত্তিক বরাদ্দের তালিকায় রয়েছে— রাজিহার ইউনিয়নে ২,৬৯৪ পরিবার, বাকাল ইউনিয়নে ২,২৯৮ পরিবার, বাগধা ইউনিয়নে ২,৬৭৮ পরিবার, গৈলা ইউনিয়নে ২,৮৭৪ পরিবার এবং রত্নপুর ইউনিয়নে ২,৬৯৪ পরিবার।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদুল আযহার আগেই উপজেলার সকল ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
মার্চ ১৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।