এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে যুবসমাজকে মাদক ও বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত রাখতে এক ব্যতিক্রমী সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় রায়পুর ইউনিয়নের মধুখালী টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডঃ মো. ইলিয়াস মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মালেক তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী। এছাড়াও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তারা আরও বলেন, "নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি"—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা ও সৃজনশীল কাজের কোনো বিকল্প নেই।
সচেতনতামূলক আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, অভিভাবক, স্থানীয় মসজিদের ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সচেতনতামূলক এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ডিসেম্বর ১২, ২০২৫
মার্চ ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।