এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবোধ শিশু রামিসার ওপর বর্বরোচিত পাশবিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন আলফাডাঙ্গা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
শনিবার বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর বাজার চৌরাস্তায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল গড়াতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় ‘বিচার চাই, বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’—এমন গগণবিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো চৌরাস্তা এলাকা। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন পৌর যুবদল নেতা সুবাহান মুন্সি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল শরীফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রামিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, “নিষ্পাপ শিশু রামিসার ওপর যে ধরনের পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা কেবল একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং পুরো সমাজ ও মানবতাকে লজ্জিত করেছে। এই জঘন্য অপরাধের কোনো ক্ষমা নেই।” তারা হুশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর ও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়। ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়, সেজন্য খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তিই এখন গণদাবিতে পরিণত হয়েছে।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।