এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সালথা সদরের বাইপাস সড়ক থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস সড়কে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান।
মিছিল শেষে সালথা উপজেলার ‘লাভ’ চত্বরে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল ইসলাম (রাজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সোহেল মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি মো. আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজীব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন লিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মো. মুরাদ হোসেন, প্রচার সম্পাদক মো. সালমান মুন্সি, অর্থ সম্পাদক মো. আকরাম ইসলাম এবং ক্রীড়া সম্পাদক মো. সুমন হোসেনসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, নতুন কমিটি সালথা উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করবে। শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতি রেজাউল ইসলাম (রাজ) বলেন, দলের প্রতি আস্থা রেখে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। সালথা উপজেলা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।
সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর বলেন, দলের নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করা হবে। সকল ভেদাভেদ ভুলে সংগঠনের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) এবং সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং মো. সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। নবগঠিত এ কমিটিকে ঘিরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কক্সবাজার | ২৪ জুন, ২০২৬
বাংলাদেশ | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।