এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। সোমবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিনের সভাপতিত্বে হাসপাতালের বহিঃবিভাগের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে
হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মোঃ ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান, ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ ম পে-স্কেলে বিদ্যমান বৈষম্যের কারণে সরকারি কর্মচারীরা বেতন-ভাতায় ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের সড়ক সহ মেডিকেল কলেজের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।