এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত আসন্ন অনূর্ধ্ব-১৪ ফুটবল একাডেমি কাপ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফরিদপুর জেলা দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন ও প্রতিভাবান কিশোর ফুটবলাররা এই ট্রায়ালে অংশ নেয়। তাদের মধ্য থেকে দক্ষতা, ফিটনেস ও মাঠের পারফরম্যান্স যাচাই-বাছাই শেষে ২১ জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে দলের জন্য মনোনীত করা হয়েছে।
খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেন বাফুফের অভিজ্ঞ কোচ কাজী আলতাফউল হক। তিনি অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সেরা খেলোয়াড়দের চূড়ান্ত করেন। জানা গেছে, নির্বাচিত এই খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি জোনভিত্তিক পর্বে দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠেয় একাডেমি কাপ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।
বাছাই কার্যক্রম চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য এস এম শামসুদ্দোহা চাঁদ, জেলা ফুটবল একাডেমির সভাপতি আবুল কাশেম ভোলা, সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, যুগ্ম সম্পাদক অমরেশ সাহা এবং সদস্য আবুল বাতেনসহ জেলা ক্রীড়াঙ্গনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আগস্ট ৩, ২০২৬
নভেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।