এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপনী দিন ছিল মঙ্গলবার (২৭ জানুয়ারি)।
শিক্ষার্থীদের কোলাহল আর আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার।
প্রতিযোগিতার সমাপনী দিনে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। ক্রীড়া ও সংস্কৃতির বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অক্টোবর ৬, ২০২৫
এপ্রিল ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।