এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমায় বিএনপিতে যোগদানের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছেন ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা। তিনি জানিয়েছেন, সামাজিক রীতিনীতি মেনে বোমাং রাজপরিবারের সদস্যকে সম্মান জানাতে গিয়ে তোলা ছবি ব্যবহার করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান উহ্লামং মার্মা বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। আমি সম্পূর্ণ স্বতন্ত্র ও নিরপেক্ষ জনপ্রতিনিধি। কোনো দলের নথিপত্রে আমার নাম খুঁজে পাওয়া যাবে না—এ বিষয়ে আমি চ্যালেঞ্জ দিতে পারি। অথচ একটি মহল ফেসবুকে আমার ছবি দিয়ে প্রচার করছে যে আমি বিএনপিতে যোগ দিয়েছি, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’
ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বান্দরবান ৩০০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী রুমা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে আমার নিজ এলাকা চাঁন্দা হেডম্যান পাড়া অতিক্রম করার সময় মৌজা হেডম্যান ও পাড়াবাসী আমাকে অনুরোধ করেন বোমাং সার্কেলের ১৫তম প্রয়াত রাজা অংশৈপ্রু চৌধুরীর মেজ ছেলে হিসেবে সাচিংপ্রু জেরীকে সম্মান জানাতে। পাড়ার নিয়ম ও সামাজিকতা রক্ষায় আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করি।’
উহ্লামং মার্মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সামাজিকভাবে দেওয়া সেই ফুলের মালা পরানোর ছবিকে কেন্দ্র করে আমাকে বিএনপিতে যুক্ত করা হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটি আমার সম্মান ক্ষুণ্ন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার একটি হীন প্রচেষ্টা। আমি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
উল্লেখ্য, সাচিংপ্রু জেরী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
সেপ্টেম্বর ৭, ২০২৫
ডিসেম্বর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।