এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রবিবার (৩০ নভেম্বর) মাগুরার মহম্মদপুরের বিনোদপুর মডেল স্কুল মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে পবিত্র কোরআন খতম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কাজী সলিমুল হক কামাল। তিনি দেশনেত্রী বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম খান বাচ্চু এবং শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।
এতে মাগুরা-২ আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।