এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২৫ ডিসেম্বর বিকালে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।মাগুরা জেলা কৃষক দলের আহবায়ক রুবাইয়াত হোসেন খান সামাবেশের উদ্বোধন করেন।
নাকোল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কাজী মোঃ খায়রুল্লাহ শিপন,ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু,খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস,শ্রীপুর উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বদরুল আলম হিরো,সদর উপজেলা বিএনপি'র আহবায়ক মোঃ কুতুবউদ্দিন,শ্রীপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম প্রমূখ।জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরার সঞ্চালনায় সমাবেশে অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা,সব্দালপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু,সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির,উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী,শ্রীপুর উপজেলা কৃষকদলের সভাপতি মেহেদী হাসান মুকুল, সদস্য সচিব সোহানুর রহমান বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি মুন্সি ইয়াসিন আলী সোহেলসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
মার্চ ২৬, ২০২৫
অক্টোবর ১, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।