এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদর উপজেলার আবালপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। নিহত সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
রবিবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার হাজীপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২৩), লড়িখাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে সাজিদ (২২) এবং ঘাসিয়াডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে জিসান (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই তিন আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মাগুরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধান্ত সাহা বলেন, “একটি মোটরসাইকেলে তিন যুবক ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে আবালপুর এলাকায় বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা প্রাণ হারান।”
নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সিদ্ধান্ত সাহা।
এপ্রিল ৯, ২০২৬
আগস্ট ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।