এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের প্রধান সড়কগুলোতে এই শোভাযাত্রা বের হয়।
সকাল ৮টায় মাগুরা জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ভায়না মোড়, আতর আলী রোড, চৌরঙ্গী মোড় হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
নোমানী ময়দানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকজ সংগীত, পিঠা মেলা ও হস্তশিল্প প্রদর্শনীসহ নানা ঐতিহ্যবাহী উপকরণে জমে ওঠে লোকজ মেলা। হাজারো মানুষ এতে অংশ নিয়ে উপভোগ করেন বাঙালির এই ঐতিহ্যবাহী উৎসব।
মেলার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
শোভাযাত্রা ও মেলায় অংশ নেয় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মাগুরা টাউন হল ক্লাব, সুর সপ্তক, মাগুরা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
জুলাই ৩, ২০২৪
জুন ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মেহেরপুর | ৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।