এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে পিরোজপুরে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দিন ভূঁঞা জনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান এবং বারটান বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন প্রশিক্ষক ফারজানা ছিমি। এছাড়া বারটান বরিশালের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক রতনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হলে সুষম খাদ্যের অভ্যাস অপরিহার্য। ভাত বা রুটির পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল, মাছ, মাংস, ডিম, শাকসবজি ও ফল রাখতে হবে। শিশুদের জন্য দুধ, ডিম, শাকসবজি ও মৌসুমি ফল, আর গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য আলাদা পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করা হয়।
বক্তারা আরও বলেন, ফাস্টফুড, ভাজা-পোড়া ও কৃত্রিম রঙ-স্বাদযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় নানা রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। তাই এসব খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা বলেন, পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
মার্চ ১৫, ২০২৫
জুলাই ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।