এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ জুন) দুপুরে উপজেলা কৃষি হলরুমে ‘গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা। কর্মশালায় স্বাগত বক্তব্য ও ধারণাপত্র উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। আর্থিক মূল্যমান অনূর্ধ্ব ৩ লাখ টাকার মধ্যে হলে যেকোনো চুক্তি, রশিদ বা অন্যান্য দলিলের ভিত্তিতে প্রাপ্য অর্থ আদায়ের মামলা গ্রাম আদালতে করা যায়। এছাড়া অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়, স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে দখল পুনরুদ্ধার, অস্থাবর সম্পত্তি জবরদখল এবং স্ত্রীর ভরণপোষণ সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি বিষয় এখানে সহজে নিষ্পত্তি সম্ভব।
বক্তারা আরও উল্লেখ করেন, গ্রাম আদালত সম্পর্কে তৃণমূলের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা গেলে স্থানীয় পর্যায়ের বিরোধগুলো দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে। এতে একদিকে যেমন সামাজিক শান্তি বজায় থাকবে, অন্যদিকে উচ্চ আদালতের ওপর মামলার চাপও অনেকটা কমে আসবে। এই লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।