‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১২:৪৬ পিএম
শেয়ার করুন:
‘হাসিনা সুস্থ আছেন প্রমাণে ব্যর্থ’ হয়ে সেই অডিও ডিলিট করল আ.লীগ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিওবার্তা প্রকাশ করেছিল আওয়ামী লীগ। তবে অডিওটি পুরোনো প্রমাণিত হওয়ার পর দলীয় ফেসবুক পেজ থেকে সেটি মুছে ফেলা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’-এর বরাতে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শেখ হাসিনা সুস্থ আছেন’ দাবি করে একটি অডিও প্রচার করা হয়। তবে ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানে বেরিয়ে আসে, অডিওটি সাম্প্রতিক সময়ের নয়; বরং এটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে বিদ্যমান ছিল। 

তথ্যটি প্রকাশ্যে আসার পর আওয়ামী লীগের পেজ থেকে অডিওটি ডিলিট করে দেওয়া হয়। শনিবার পেজটি ঘুরে সেই পোস্ট বা অডিওর আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

‘দ্য ডিসেন্ট’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর শেখ হাসিনার দেশে ফেরা ও শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে তাঁর বর্তমান প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো একটি অডিও প্রচার করা হয়েছিল বলে জানায় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।