এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংসদে গণভোটকে ‘প্রতারণা’ বলে অভিহিত করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বিএনপির এই অবস্থানকে দলটির ‘রাজনৈতিক অসততা ও শঠতা’ বলে মন্তব্য করেছেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় চরমোনাই পীর বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনও ভালো হয় না। তাই আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি বা রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করুন।”
ইসলামী আন্দোলনের আমির আরও উল্লেখ করেন, ঐতিহাসিক ‘জুলাই সনদে’ বিএনপিসহ সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। সেই সনদের ওপর ভিত্তি করেই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করা হয় এবং এর অধীনেই গণভোট অনুষ্ঠিত হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, “নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও এই গণভোটের বিপক্ষে কথা বলেনি। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এখন ভিন্ন অবস্থান নেওয়া তাদের দ্বিমুখী আচরণ।”
বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “রাজনীতিতে অসততা ও শঠতা পরিহার করুন। বরং গণরায়কে সম্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের সিদ্ধান্ত মেনে নিন। এতে দল হিসেবে বিএনপি যেমন সম্মানিত হবে, তেমনি রাষ্ট্র ও জনগণও উপকৃত হবে।”
জরুরি এই সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ এবং দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ডিসেম্বর ২৫, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।