এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য বিমান ভাড়ায় বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। গত বছরের তুলনায় এবার বিমান ভাড়া ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করার সময় এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন বা সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া সরকারি ব্যবস্থাপনার দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজে যাওয়ার জন্য সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বিমান ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় এবং হজ প্যাকেজ যৌক্তিক সীমায় রাখায় আগামী বছর হজে গমনেচ্ছুদের আর্থিক চাপ অনেকটাই লাঘব হবে।
মে ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।