এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। পদ্মশিবিরের জয় যখন অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে, ঠিক তখনই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন— এখনই হার মানতে নারাজ তিনি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, তিনি বা তার দল এখনই পরাজয় মেনে নিতে প্রস্তুত নন। দলের কাউন্টিং এজেন্টদের ভোট গণনা কেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০টি আসনে এগিয়ে রয়েছে, যা ফলাফলে দেখানো হচ্ছে না।" নির্বাচনী ফলাফলের নামে 'পুরোটাই মিথ্যা গেলানো হচ্ছে' বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, বিপুল ব্যবধানে এগিয়ে থাকার খবরে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে আগাম বিজয়ের আমেজ ছড়িয়ে পড়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন উল্লাসরত নেতা-কর্মীরা। সেখানে উৎসবের পাশাপাশি চলছে ভূরিভোজের আয়োজন; তৈরি করা হচ্ছে আলু-পুরি, থাকছে রসগোল্লাসহ নানা মিষ্টিমুখের ব্যবস্থা।
প্রাপ্ত সর্বশেষ হিসাব অনুযায়ী, বিজেপি ১৯৫টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৫টি আসনে।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন একটি আসনের ভোট বাতিল করায় মোট ২৯৩টি আসনের ভোট গণনা চলছে।
ডিসেম্বর ২৩, ২০২৫
ফেব্রু ১৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।