এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় হামদান এক্সপ্রেসের চালক আবু তাহের ওরফে অপু (২৯)–কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ জুন) দিবাগত গভীর রাতে হাসাড়া হাইওয়ে থানার অদূরে শ্রীনগরের লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে হামদান এক্সপ্রেস বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই দুইজন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং পঙ্গু হাসপাতালে আরও একজন মারা যান। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬ জন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রোববার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে র্যাব ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে যশোর জেলার বাঘারপাড়া থানার সাইটখালী গ্রামের বাসিন্দা আবু তাহের অপুকে নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডপ কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় শ্রীনগর থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া চালকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অতিরিক্ত গতি ও অসাবধানতাজনিত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে এত প্রাণহানি ঘটে।
স্থানীয়দের দাবি, এক্সপ্রেসওয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।