এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে রাস্তার দুইপাশের এবং সড়কের বাঁকে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ টং দোকান ও ঘর উচ্ছেদ করা হয়।
দুপুর ১২টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে অংশ নেয় ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশ, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের টহল টিম (এন-৮), পৌরসভা এবং উপজেলা প্রশাসনের যৌথ দল। এ সময় ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় করেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুজ্জামান, ভাঙ্গা পৌরসভার সচিব কাওসার মাতুব্বর এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা।
ভাঙ্গা ইউএনও মো. মিজানুর রহমান বলেন, "দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন যোগাযোগ কেন্দ্র হিসেবে ভাঙ্গা উপজেলার গুরুত্ব অনেক। কিন্তু এক্সপ্রেসওয়ের পাশে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। দুর্ঘটনার ঝুঁকি রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ১৬ জুন, ২০২৬
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
ফরিদপুর | ১৬ জুন, ২০২৬
জাতীয় | ১৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।