এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চলতি বছরেই নতুন করে প্রায় ২৪ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি এক কোটি ৯০ লাখ মানুষ রয়েছে চরম ঝুঁকিতে। এই ভয়াবহ সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কী করণীয়, তা নির্ধারণে ফরিদপুরে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় সমাধান এবং পরিষেবা তৈরী” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আয়োজনে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা রামরু-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হলেও এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় স্থানীয় পর্যায়ে। তাই বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা ও পুনর্বাসনে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান, আইওএম-এর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মোঃ মেহেদি হাসান, রামরু উন্নয়ন সংস্থার প্রজেক্ট ম্যানেজার মোঃ আফজাল হোসেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার রায়হানা রহমান, এফডিএ’র উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, পরিচালক মোঃ ছাহের ইসলাম, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুন এবং ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী। এছাড়াও কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং এটি বর্তমান সময়ের একটি কঠিন বাস্তবতা। এই সংকট কেবল আশ্রয়কেন্দ্র নির্মাণ বা ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজন একটি সমন্বিত ও টেকসই দৃষ্টিভঙ্গি, যেখানে বাস্তুচ্যুতি প্রতিরোধের পাশাপাশি বাস্তুচ্যুতদের অধিকার, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা হবে। স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টাই এই সংকট মোকাবিলায় কার্যকর সমাধান বয়ে আনতে পারে।
মার্চ ২৬, ২০২৬
মে ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।