এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেট্রোরেল প্রকল্পে এখনো আওয়ামী দোসররা কর্মরত রয়েছে, তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কি না তা খতিয়ে দেখতে হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদরাসায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, এপর্যন্ত মেট্রোরেল লাইনে দুইবার দুর্ঘটনা ঘটেছে। আমি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো- দ্রুত সবকিছু খতিয়ে দেখুন, যেন আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা না ঘটে। ছোট দুর্ঘটনা থেকেই বড় দুর্ঘটনার সূত্রপাত হয়, তাই এখনই আমাদের সতর্ক হতে হবে।
পরে তিনি সৈয়দপুর, রাজানগর, বরাম ও শেখরনগর বাজার এলাকায় লিফলেট বিতরণে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা আমির ওবায়দুল্লাহ কাসেমী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১১ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১১ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১১ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।