এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা সংস্কারের দাবিতে বালাশুর নতুন বাজার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।
শুক্রবার (৩১ অক্টোবর ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা উত্তর বালাশুর নতুন বাজার প্রাইমারী স্কুলের সামনে এ কর্মসূচি পালন করে ভুক্তভোগী জন সাধারন।
বালাশুর নতুন বাজারের একমাত্র চলাচলের রাস্তাটি গত ৮ বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। সম্প্রতি বালাশুর চৌরাস্তার থেকে কিছু অংশ ও নতুন বাজারে ভিতরের কিছু অংশ ঢালাই এর কাজ হলেও বাকী অধিকাংশ রাস্তা যানবাহন চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।তাই এলাকার ভুক্তভোগী মানুষ দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যথায় ক্ষিপ্ত হয়ে রাস্তার উপর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
উল্লেখ্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন ভাগ্যকূল, বাঘড়া শ্যামসিদ্ধি ও রাঢ়ীখাল ইউনিয়নের নাগরনন্দী, কামারগাওঁ, জগন্নাথপট্রি, টেটামারা, বানিয়াবাড়ি, বাঘাডাঙ্গা, নতুন বাজার, কাশেমনগর, পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর যাদুঘর ও আরিয়াল বিলের হাজার হাজার লোকজন চলাচল করে।
জানা যায়, কর্তৃপক্ষ রাস্তাটি চার ফুট চওড়া করন ও সংস্কার উন্নয়নের জন্য গত ২০২০ সালে ৪ মার্চ মেসার্স খোকন লেদারস ও ২০২১ সালে ৭ই নভেম্বর মেসার্স মিজান এন্ড ব্রাদার্সকে কার্যাদেশ দিলে ভালো রাস্তাটি কিছু দিন খোড়াখুড়ি করে রাস্তাটির অবস্থা আরো বেহাল করে ফেলে রাখে । এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, সামনে বৃষ্টি বাদলের সময় এই সকল খানা-খন্দকে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। কোনো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, এক্সচেঞ্জ স্যার বর্তমান টেন্ডার বাতিল করে রিটেন্ডারের আহবানের প্রস্তুতি নিচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,আবুল কালাম সিকদার,বতু মেম্বার, আব্দুল খালেক মোল্লা, খোকন বেপারী, মো: রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।