এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, “অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ইসরাকের মেয়র শপথ নিয়ে যেভাবে তালবাহানা চলছে, তা বিগত স্বৈরাচারী শাসনের আচরণকেও হার মানায়।”
শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম মোল্লা এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ।
ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।এতে বিভিন্ন বয়সের শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, কাজী শামীম ইমাম সাচ্চু, জহিরুল ইসলাম বাদশা, জামিল হোসেন বিপ্লব, বাবু মোল্লা, লিমন লস্কর, নাইম লস্কর, আমিন রুবেল, ডা. আনোয়ার হোসেন খান, সামসুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মীর সরফত আলী সপু আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে সরকারকে অচিরেই নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ রোডম্যাপ ঘোষণা করতে হবে। তা না হলে জনগণই আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায়ে রাজপথে নামবে।”
আগস্ট ১০, ২০২৫
নভেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।