এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে তালমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ইফতেখার আহমেদ।
প্রস্তাবিত বাজেটে এ বছর আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৪০ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২১ হাজার ৬৪০ টাকা। ফলে মোট ২ লাখ ৭০ হাজার ৪০০ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়।
বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে ইউনিয়নবাসীর স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, “তৃণমূল উন্নয়নকে টেকসই করতে জনগণের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনস্বার্থে দায়িত্বশীলতার বার্তা দিতে চাই।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।