এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই হ্রদে মাছের প্রজনন নিশ্চিত করতে আহরণ নিষিদ্ধকালীন সময়কে কেন্দ্র করে কাপ্তাই উপজেলার হ্রদ-নির্ভর ৬৭৫ জন তালিকাভুক্ত মৎস্যজীবীর মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
এ সময় প্রত্যেক জেলেকে জুন ও জুলাই মাসের জন্য ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, স্থানীয় ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
ইউএনও মো. রুহুল আমিন বলেন, “মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকায় যাতে মৎস্যজীবীরা পরিবার পরিজন নিয়ে কষ্টে না পড়েন, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।”
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে প্রতিবছরের মতো এবারও ১ মে থেকে তিন মাসের জন্য (মে-জুলাই) মাছ ধরা ও বিপণন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে, যাতে হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক থাকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।