এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদমে ঐতিহ্যবাহী মারাইংতং উৎসবের স্থান রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আলীকদম বৌদ্ধ সমাজ। এই ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানটি দখলের চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শীলবুনিয়া পাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টার দিকে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী, স্থানীয় সমাজকর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা “মারাইংতং স্থল আমাদের ঐতিহ্য— এটি রক্ষা করতে হবে” স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মারাইংতং একটি পুরনো জায়গা, যা বৌদ্ধ সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ওই স্থানটি দখলের চেষ্টা করছে। বক্তারা অভিযোগ করেন, লামা উপজেলা প্রশাসন কর্তৃক মারাইংতং জাদীর ভূমি নিয়েও ষড়যন্ত্র চলছে। এই ধরনের কাজ ধর্মীয় সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি।
বক্তাদের মধ্যে মারমা সম্প্রদায়ের নেতা চাহ্লামং মার্মা এবং বাঙালি নেতা সালাউদ্দিন উপস্থিত ছিলেন। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী এই স্থান সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যেন ভবিষ্যতে কেউ আর দখল বা উচ্ছেদের চেষ্টা না করতে পারে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে আলীকদম শীলবুনিয়া পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মারমা পাড়ার রাস্তায় মুখে এসে শেষ হয়।
জানু ১৫, ২০২৬
নভেম্বর ১৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।